২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোয়ালখালীতে দণ্ডাদেশপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বোয়ালখালী উপজেলার সদর ইউনিয়নের কালাচান বাড়ি থেকে রোববার সকালে ১৭ বছর কারাদণ্ডাদেশ পাওয়া আসামি সাবের আহমদকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2008, 12:38 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোয়ালখালী উপজেলার সদর ইউনিয়নের কালাচান বাড়ি থেকে রোববার সকালে ১৭ বছর কারাদণ্ডাদেশ পাওয়া আসামি সাবের আহমদকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাবেরকে কালাচান নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, ২০০২ সালে একটি খুনের মামলায় নিু আদালত সাবেরকে ১৭ বছরের কারাদণ্ড দেয়। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএআর/এমএসবি/১৮৩২ ঘ.