২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বিডিআর-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর তিন দিনের সম্মেলন রোববার বগুড়ায় শুরু হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে শহরের নাজ গার্ডেন হোটেলে এ সম্মেলন শুরু হয়। সীমান্ত সমস্যা নিয়ে এ সম্মেলনে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বিডিআরের উপ-মহাপরিচালক এম এ বারী। বিএসএফের পক্ষে নেতৃত্ব্ দিচ্ছেন বাহিনীর নর্থবেঙ্গল ফ্রন্টিয়ার এর মহা-পরিদর্শক আর এ তেওয়ারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2008, 06:43 AM

Updated : 26 Aug 2022, 01:14 PM

বগুড়া, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর তিন দিনের সম্মেলন রোববার বগুড়ায় শুরু হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে শহরের নাজ গার্ডেন হোটেলে এ সম্মেলন শুরু হয়। সীমান্ত সমস্যা নিয়ে এ সম্মেলনে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বিডিআরের উপ-মহাপরিচালক এম এ বারী। বিএসএফের পক্ষে নেতৃত্ব্ দিচ্ছেন বাহিনীর নর্থবেঙ্গল ফ্রন্টিয়ার এর মহা-পরিদর্শক আর এ তেওয়ারী। সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে শনিবার সন্ধ্যায় ১৬ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল বগুড়ায় পৌঁছান। বিডিআর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এমএ বারী ভারতীয় দলকে স্বাগত জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩৩ ঘ.