২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ও সিলেটে জিয়ার জন্মবার্ষিকী পালন

চট্টগ্রামে শনিবার সীমিত পরিসরে পালন করা হয়েছে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭২তম জন্মবার্ষিকী। জিয়ার জন্মবার্ষিকী ও খালেদা জিয়ার মায়ের মৃত্যুতে সিলেটে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2008, 02:30 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে শনিবার সীমিত পরিসরে পালন করা হয়েছে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭২তম জন্মবার্ষিকী। জিয়ার জন্মবার্ষিকী ও খালেদা জিয়ার মায়ের মৃত্যুতে সিলেটে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আমাদের চট্টগ্রাম অফিস জানায়, সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সকালে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি'র শতাধিক নেতাকর্মী রাঙ্গুনিয়া উপজেলার জিয়া নগরে জিয়ার প্রথম কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। নেতৃবৃন্দ বেশকিছু সময় সেখানে কাটান এবং ফাতেহা পাঠ করেন। এছাড়া বিকেলে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উত্তর জেলা বিএনপি সভাপতি গোলাম আকবর খোন্দকার, মহানগর বিএনপি নেতা এএম নাজিম উদ্দিন, ডা. শাহাদাত হোসেন, ক্যাপ্টেন এমএন সাফা, এরশাদ উল্লাহ প্রমুখ। সিলেট প্রতিনিধি জানান, জিয়াউর রহমানের ৭২ তম জন্মবার্ষিকী ও খালেদা জিয়ার মা বেগম তৈয়বা মজুমদারের মৃত্যুতে সিলেটে বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করেছে। সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলী আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন ও বেগম তৈয়বা মজুমদারের মৃত্যুতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিকেল সাড়ে ৪ টায় নগরীর জিন্দাবাজারে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা অংশ নেন বলে জানান তিনি। অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গফফার, বিএনপি নেতা কামরুল হুদা জায়গীরদার, আব্দুস সালাম বাচ্চু, আলী আহমদ, নাজিম উদ্দিন লস্কর প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/এমএসবি/২০২২ ঘ.