২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ বাঁচাতে উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করুন: কৃষি উপদেষ্টা

দেশ বাঁচাতে এবং অর্থ সাশ্রয়ের জন্য জমিতে গুটি ইউরিয়া ও উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বাড়ানোর জন্য কৃষকদের পরামর্শ দিয়েছেন কৃষি উপদেষ্টা ড. সি এস করিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2008, 02:08 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশ বাঁচাতে এবং অর্থ সাশ্রয়ের জন্য জমিতে গুটি ইউরিয়া ও উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বাড়ানোর জন্য কৃষকদের পরামর্শ দিয়েছেন কৃষি উপদেষ্টা ড. সি এস করিম। তিনি বলেন, "দক্ষিণাঞ্চলে সিডরে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে উত্তরাঞ্চলের কৃষকদের বেশি উৎপাদন করতে হবে। আশা করি আমরা তা পারবো।" কৃষি উপদেষ্টা শনিবার দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীতে ফসলের মাঠ ও গবেষণা কেন্দ্র পরিদর্শনের সময় কৃষকদের উদ্দেশে এ কথা বলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর এর পঞ্চগড় প্রতিনিধি জানান, কৃষি উপদেষ্টা ড. সি এস করিম শনিবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ আলু বীজ প্রজনন ও গবেষণা কেন্দ্র এবং গম গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্পের বিভিন্ন গবেষণা কার্যক্রম ঘুরে দেখেন এবং কৃষির উন্নয়নে গবেষণা কাজে সংশ্লিষ্টদের আন্তরিক হওয়ার আহবান জানান। এর আগে তিনি বোদা উপজেলা সদরে তামান্না এন্টারপ্রাইজে গুটি ইউরিয়া তৈরির কারখানা পরিদর্শন করেন। এ সময় ড. সি এস করিম বলেন, দেশ ও কৃষকের অর্থ সাশ্রয়ের জন্য জমিতে গুটি ইউরিয়া ও উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বাড়াতে হবে। পরে সিপাহী পাড়া গ্রামে একটি বোরো বীজ ক্ষেতও পরিদর্শন করেন তিনি। এ দুই স্থানে উপস্থিত কৃষকদের সঙ্গেও তিনি নানা বিষয়ে কথা বলেন। তার সঙ্গে পঞ্চগড় জেলা প্রশাসক মো. হাফিজ উদ্দিন, পুলিশ সুপার হারুন অর রশীদ, মেজর শফিক, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আমিনুর রহমান, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. নজরুল ইসলাম, আলু বীজ প্রজনন ও গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তপন কুমার প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক গোলাম মর্তুজা অন্তু জানান, কৃষি উপদেষ্টা সিএস করিম শনিবার সকালে দিনাজপুর গম গবেষণা কেন্দ্রে মাঠ পরিদর্শন করেন। এরপর তিনি কাহরোল থানার পূর্ব সাদিপুর গ্রামে বাউকুল ও পেঁয়াজের ক্ষেত পরিদর্শন করে। রামপুরে হাইব্রিড ধানের বীজতলা, ঠাকুরগাঁওয়ের সিংপাড়া বিআইডিসির আলু বীজ উৎপাদনের একটি মাঠ পরিদর্শন করেন। বিকেলে নীলফামারীর ডোমার উপজেলায় বিআইডিসির আলু বীজ ও ডোমারের অন্নপূর্ণা জৈব সার কারখানা পরিদর্শন করেন। এরপর তিনি লালমনিরহাটের হাতিবান্দা উপজেলার বড় খাদায় দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করেন। রাতে তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার তিস্তা ব্যারেজ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ পরিদর্শন করে প্রকল্পের অগ্রগতি জানতে চান। কৃষি উপদেষ্টার সফরের প্রায় প্রতিটা স্থানে কৃষকরা পর্যাপ্ত সারের দাবি তোলেন। উপদেষ্টা তাদের জানান সরকারের কাছে পর্যাপ্ত সার রয়েছে। কৃষকদের তিনি পরিমিত সার ও গুটি ইউরিয়া ব্যবহারের পরামর্শ দেন। কৃষি উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক হারুন উর রশীদ, কৃষি স