২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির কবলে মহিলা ও ব্যবসায়ী

নগরীর কোতয়ালী থানা এলাকার পৃথক দুটি স্থানে শুক্রবার সকালে ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন দুইজন। নগরীর জামাল খান প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে সাতটায় ছিনতাইয়ের শিকার হন গৃহিণী কাকলী দাশ। সকাল সাতটার দিকে বটতলী স্টেশনে অজ্ঞান পার্টির কবলে পড়েন মোহাম্মদ আলী (৪০)। আহতাবস্থায় তারা বর্তমানে চট্টগ্রামে মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2008, 12:59 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

চট্টগ্রাম, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কোতয়ালী থানা এলাকার পৃথক দুটি স্থানে শুক্রবার সকালে ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন দুইজন। নগরীর জামাল খান প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে সাতটায় ছিনতাইয়ের শিকার হন গৃহিণী কাকলী দাশ। সকাল সাতটার দিকে বটতলী স্টেশনে অজ্ঞান পার্টির কবলে পড়েন মোহাম্মদ আলী (৪০)। আহতাবস্থায় তারা বর্তমানে চট্টগ্রামে মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রিকশায় যাওয়ার সময় জামাল খান প্রেসক্লাবের সামনে ছিনতাইকারীরা কাকলী দাশের ভ্যানিটি ব্যাগ ধরে টান দিলে তিনি পড়ে গিয়ে আহত হন। উপ-পরিদর্শক মুজিবুর রহমান জানান, গুরুতর আহতাবস্থায় তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম আসার সময় অজ্ঞান পার্টির কবলে পড়ে নগরীর খলিফাপট্টি এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী সর্বস্ব খুইয়েছেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মুজিবুর রহমান। মোহাম্মদ আলীর ছেলের বরাত দিয়ে তিনি জানান, সকালে পুরাতন রেল স্টেশনে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। স্টেশনের লোকজন তাকে চমেক হাসপাতালে নিয়ে আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৮৫৪ ঘ.