২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ মেডিকেলের নিখোঁজ চিকিৎসকের খণ্ডিত মাথা গাইবান্ধায় উদ্ধার

বাংলাদেশ মেডিকেল কলেজের নিখোঁজ চিকিৎসক মোফাখখারুল আহমেদ সোহেলের খণ্ডিত মাথা গাইবান্ধা থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে দেহের বাকি অংশের সন্ধান মেলেনি। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2008, 06:49 AM

Updated : 26 Aug 2022, 01:13 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ মেডিকেল কলেজের নিখোঁজ চিকিৎসক মোফাখখারুল আহমেদ সোহেলের খণ্ডিত মাথা গাইবান্ধা থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে দেহের বাকি অংশের সন্ধান মেলেনি। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জার্রি বিভাগের নিবন্ধক সোহেল(৪৫) গত ১১ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। শুক্রবার ভোরে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা থেকে সোহেলের খণ্ডিত মাথা উদ্ধার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপ-কমিশনার মাসুুদুল হক। তিনি জানান, সোহেল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ফিরোজ নামে এক ব্যক্তিকে ঢাকায় গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে ডিবি পুলিশের একটি দল গাইবান্ধা থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে। মাসুদুল হক বলেন, "ঘটনাস্থল থেকে সোহেলের পরিধেয় কিছু পোশাকও উদ্ধার করা হয়েছে। তার পরিবারের সদস্যরা সোহেলের মাথাটি সনাক্ত করেছেন।" সোহেল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গাইবান্ধা থেকে ভুলু নামে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা মাসুদুল জানান। তিনি বলেন, গোয়েন্দা পুলিশের দলটি সকালে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই জনকে জিজ্ঞাসাবাদ শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। ডা. সোহেল গত ১১ জানুয়ারি সকালে রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডে তার বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। তাকে উদ্ধারের দাবিতে গত বুধবার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের শিক, শিার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এমআই/১২৩৪ ঘ.