২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের বাসায় এক সাংবাদিককে ৩ ঘণ্টা আটকে রাখার অভিযোগ

সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশার বাসা থেকে ফেরার পথে বৃহস্পতিবার এক সাংবাদিককে তিন ঘণ্টা আটকে রাখে এরশাদের লোকজন-এ অভিযোগে থানায় একটি সাধারণ অভিযোগ (জিডি) দায়ের হয়েছে। মাসুদ কামাল নামে ওই সাংবাদিক রাত সোয়া ১২টার দিকে গুলশান থানায় এই অভিযোগ করেন। তিনি জানান, বারিধারার 'প্রেসিডেন্ট পার্ক' ভবনে বিদিশার অ্যাপার্টমেন্ট থেকে বিকেল ৫টার দিকে নিচে নামার পর কয়েকজন লোক তাকে ধরে একই ভবনে এরশাদের বাসায় রাত ৮টা পর্যন্ত আটকে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2008, 08:53 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশার বাসা থেকে ফেরার পথে বৃহস্পতিবার এক সাংবাদিককে তিন ঘণ্টা আটকে রাখে এরশাদের লোকজন-এ অভিযোগে থানায় একটি সাধারণ অভিযোগ (জিডি) দায়ের হয়েছে। মাসুদ কামাল নামে ওই সাংবাদিক রাত সোয়া ১২টার দিকে গুলশান থানায় এই অভিযোগ করেন। তিনি জানান, বারিধারার 'প্রেসিডেন্ট পার্ক' ভবনে বিদিশার অ্যাপার্টমেন্ট থেকে বিকেল ৫টার দিকে নিচে নামার পর কয়েকজন লোক তাকে ধরে একই ভবনে এরশাদের বাসায় রাত ৮টা পর্যন্ত আটকে রাখে। বিদিশাও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেছেন, তার সামনে থেকেই এরশাদের 'পোষা গুণ্ডারা' ওই সাংবাদিককে তুলে নিয়ে যায়। মাসুদ কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, 'সাপ্তাহিক ২০০০' এর পক্ষ থেকে বিদিশার একটি সাক্ষাৎকার নেওয়ার জন্য তার বাসায় গিয়েছিলেন। তিনি বিদিশার একটি আত্মজীবনীমূলক গ্রন্থের অনুলেখক হিসেবে কাজ করছেন। মাসুদ বলেন, তিনি সাড়ে ৩টার দিকে বারিধারায় 'প্রেসিডেন্ট পার্ক' ভবনে বিদিশার ফ্ল্যাটে যান। কাজ শেষে ফেরার সময় তাকে তুলে নিয়ে এরশাদের ফ্ল্যাটে আটকে রাখে কয়েক ব্যক্তি। বিদিশা বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাংবাদিক মাসুদ কামাল আমার 'শত্র"র সঙ্গে বসবাস' শীর্ষক একটি বইয়ের অনুলেখক। আগামী বই মেলায় বইটি প্রকাশ করা হবে। মাসুদ কামাল বইটির ব্যাপারে কথা বলার জন্য বাসায় এসেছিলেন। বিকেল ৫টার দিকে বাসা থেকে তিনি নেমে যাওয়ার সময় এরশাদ সমর্থক কয়েকজন যুবক তার মুখ চেপে নিয়ে যায়।" বিদিশা অভিযোগ করেন, তার সামনে থেকেই মাসুদ কামালকে নিয়ে যাওয়া হয়। এসময় মেরুন রঙের হাফ সোয়েটার আর সাদা রঙের শার্ট পরিহিত এরশাদও সেখানে উপস্থিত ছিলেন। বিদিশা বলেন, "আমি তাকে এগিয়ে দেওয়ার জন্য এরিককে (ছেলে) নিয়ে লিফট দিয়ে নামি। আমার গাড়ির চালককে নির্দেশনা দেওয়ার পরপরই মাথা ঘুরিয়ে দেখি এরশাদ একদল গুণ্ডা নিয়ে নেমেছে। তারা অভিযোগ করে, মাসুদ কামাল এরিককে নিয়ে পালিয়ে যেতে এসেছে। এরপর তারা মাসুদকে ধরে ওই লিফটটেই পাঁচতলায় নিয়ে যায়। এসময় তারা আমার দু'জন কর্মচারীকেও ধরে নিয়ে গিয়ে বেশ কিছুক্ষণ আটকে রাখে।" এ ব্যাপারে কথা বলার জন্য এরশাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। স