২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিল্লুর রহমানের সঙ্গে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ডানকান নরম্যানের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ডানকান নরম্যান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সঙ্গে বৃহস্পতিবার সাক্ষাত করেছেন। জিল্লুর রহমানের গুলশানের বাসভবনে প্রায় ঘন্টাব্যাপী এই বৈঠকে তাদের মধ্যে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2008, 05:35 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ডানকান নরম্যান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সঙ্গে বৃহস্পতিবার সাক্ষাত করেছেন। জিল্লুর রহমানের গুলশানের বাসভবনে প্রায় ঘন্টাব্যাপী এই বৈঠকে তাদের মধ্যে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও দলের উপদেষ্টা আবুল মাল আবদুল মুহিত উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২৩২৫ঘ.