২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের রাজনৈতিক, সামাজিক ও পারিবারিকভাবে বর্জনের আহ্বান

"যুদ্ধাপরাধীদের বিচার চাই" এই দাবিতে খুলনায় মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারস ফোরামের এক মতবিনিময় সভায় বক্তারা যুদ্ধাপরাধীদের রাজনৈতিক, সামাজিক, পারিবারিকভাবে বর্জন করার জন্য সবার প্রতি আহবান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2008, 12:42 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

খুলনা, জানুয়ারী ১৭(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "যুদ্ধাপরাধীদের বিচার চাই" এই দাবিতে খুলনায় মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারস ফোরামের এক মতবিনিময় সভায় বক্তারা যুদ্ধাপরাধীদের রাজনৈতিক, সামাজিক, পারিবারিকভাবে বর্জন করার জন্য সবার প্রতি আহবান জানান। তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য মুক্তিযোদ্ধা ও তাদের ভবিষ্যৎ প্রজন্মকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী নির্বাচনে যে সব রাজনৈতিক দল যুদ্ধাপরাধী ও সন্দেহভাজন যুদ্ধাপরাধীদের সঙ্গে আঁতাত করবে মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারস ফোরাম তাদের বিরোধিতা করবে। বৃহস্পতিবার সকালে খুলনা নগরীর জিয়া হল মিলনায়তনে বৃহত্তর খুলনা মুক্তিযোদ্ধা ফোরামের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফোরামের আহ্বায়ক গাজী রহমত উল্লা দাদু বীর প্রতীক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারস ফোরামের আহ্বায়ক অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার। বিশেষ অতিথি ছিলেন ফোরামের নেতা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফি উল্লাহ বীর উত্তম, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত বীর উত্তম, অবসরপ্রাপ্ত লে. জেনারেল এম মাসুদুর রহমান বীর প্রতীক, লে. কর্নেল আবু ওসমান চৌধুরী, আক্কু চৌধুরী। সভায় খুলনা বিভাগের বিভিন্ন জেলার মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার নাম উল্লেখ না করে বলেন, "দু'টি রাজনৈতিক দল ছাড়া সবাই যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে একমত। আমরা সবাই এক হলে এমন কোন শক্তি নেই আমাদের বাধা দিতে পারবে।" সভায় বক্তারা বলেন, একটি অসা