ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- নির্বাচন কমিশন এই প্রথমবারের মতো ভোটার তালিকা ওয়েব সাইটে প্রকাশ করছে।
বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে (ভোটারলিস্ট ডট গভ ডট বিডি) ওয়েব সাইটটির উদ্বোধন করেন।
এই ওয়েব সাইটে ভোটাররা নির্দিষ্ট পিন নম্বর দিয়ে তাদের প্রাথমিক তথ্য যাচাই করতে পারবেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম. সাখাওয়াত হোসেন, কমিশন সচিব মুহাম্মদ হুমাুন কবির, সামরিক সচিব মেজর জেনারেল শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, "সেনা বাহিনীর প্রযুক্তিগত সহায়তায় সারাদেশে ছবিসহ ডিজিটাল ভোটার তালিকা তৈরির কাজ চলছে। একটি শুদ্ধতম ও নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে আমরা প্রতিশ্র"তিবদ্ধ। এখন ওয়েব সাইটে ভোটার তালিকা সংযুক্ত করার কাজ চলছে। এর মাধ্যমে ভোটাররা তাদের তথ্য যাচাই করতে পারবেন। ফলে ভোটার তালিকা শুদ্ধ করার কাজ অনেক সহজ হয়ে যাবে।"
পর্যায়ক্রমে সারাদেশেই এই প্রযুক্তিগত সুবিধা স
bdnews24