২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মসমর্পণের পর সাবেক জ্বালানি সচিব তৌফিক ইলাহী কারাগারে

ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত দুর্নীতির মামলায় সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব ড. তৌফিক ই ইলাহী চৌধুরী আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2008, 04:26 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত দুর্নীতির মামলায় সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব ড. তৌফিক ই ইলাহী চৌধুরী আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এ মামলায় শেখ হাসিনা ও তৌফিক ইলাহীসহ মোট সাত জন আসামি। (আরো তথ্যসহ) তৌফিক ইলাহী বুধবার দুপুর ১২টায় ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হকের আদালতে আত্মসমর্পণ করেন। তার পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবীরা। ওই আবেদনের শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত শেখ হাসিনা ও ড. তৌফিক ই ইলাহী ছাড়া এ মামলার পলাতক বাকি ৬ আসামির মালামাল জব্দেরও আদেশ দিয়েছে। আগামী ২২ জানুয়ারি এ ব্যাপারে প্রতিবেদন দেওয়ার জন্য মামলার তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন বিচারক। এছাড়া কারাগারে তৌফিক ইলাহীকে ডিভিশন দেওয়ার আবেদন আদালত মঞ্জুর করেছে। দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এস এম শাব্বির হাসান ২০০৭ সালের ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ১৯৯৬ সালের ২৪ অক্টোবর থেকে ১৯৯৭ সালের ২৪ নভেম্বর পর্যন্ত হরিপুর, শিকলবাহা, খুলনায় তিনটি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র (বার্জ মাউন্টেড পাওয়ার প্ল্যান্ট) স্থাপনে ঠিকাদার নিয়োগের দরপত্র হয়। সে সময় সর্বনিু দরদাতা নিউ ইংল্যান্ড পাওয়ার কোম্পানি কনসোর্টিয়ামকে বাদ দিয়ে সামিট ও ইউনাইটেড গ্র"পকে ওই কাজের ঠিকাদারি দেওয়া হয়। বিনিময়ে শেখ হাসিনা সামিট ও ইউনাইটেড গ্র"পের কাছ থেকে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে ধানমন্ডির একটি বাড়ি ও জমি নিবন্ধন করিয়ে নেন। আদালত গত ১৪ জানুয়ারি কারাবন্দি শেখ হাসিনা ছাড়া বাকি ৭ অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/টিএইচ/এমআই/জেকে/২২১৮ ঘ.