ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শহিদুল ইসলামকে বুধবার দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
শহিদুল ইসলাম দক্ষিণ আফ্রিকার বর্তমান রাষ্ট্রদূত নাসিমা হায়দারের স্থলাভিষিক্ত হবেন।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শহিদুল ইসলাম ১৯৮৬ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও বেলজিয়ামের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে
bdnews24