২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ কর্মকর্তার অতিরিক্ত সচিব পদে পদোন্নতি

প্রশাসনের যুগ্ম-সচিব পর্যায়ের ১৭ কর্মকর্তাকে মঙ্গলবার অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় মঙ্গলবার এ পদোন্নতির আদেশ জারি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2008, 06:36 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের যুগ্ম-সচিব পর্যায়ের ১৭ কর্মকর্তাকে মঙ্গলবার অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় মঙ্গলবার এ পদোন্নতির আদেশ জারি করেছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- বিএফআইডিসির পরিচালক গোলাম মওলা মজুমদার, ঢাকার বিভাগীয় কমিশনার ইকরাম আহমেদ, বিআরডিবির মহাপরিচালক আব্দুস সোবহান শিকদার, যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষের পরিচালক মাসুদ ইলাহী, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোল্লা ওয়াহিদুজ্জামান। শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কামরুল আলম রব্বানী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কামরুন নেছা খানম, রাষ্ট্রপতির একান্ত সচিব মোজাম্মেল হক খান, সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আবুল কালাম আজাদ, প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক মনজুর হোসেন, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল কাইয়ুম, বিএসটিআই'র মহাপরিচালক আজমল হোসেন। স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক এএনএম বদরুল আমিন, ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ডেসা) সদস্য মোহাম্মদ শফিকুল আজম, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জহুরুল আলম এবং অর্থ বিভাগের যুগ্ম-সচিব শফিকুর রহমান পাটোয়ারী। এই ১৭ জনের মধ্যে ১৬ জনকে বিভিন্ন দপ্তরে পদায়ন করা হয়েছে। অবসর প্রস্তুতিমূলক ছুটিতে যাওয়ার সুবিধার্থে গোলাম মওলা মজুমদারকে পদায়ন করা হয়নি বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এদের মধ্যে ইকরাম আহমেদ, সোবহান শিকদার, মাসুদ ইলাহী, মোল্লা ওয়াহিদুজ্জামান, কামরুল আলম রব্বানী, মোজাম্মেল হক খান, মোহাম্মদ আবদুল কাইয়ুম, আজমল হোসেন, এএনএম বদরুল আমিন এবং শফিকুর রহমান পাটোয়ারীকে একই পদে বহাল রাখা হয়েছে। অন্যদিকে কামরুন নেছা খানমকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, আবুল কালাম আজাদকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মনজুর হোসেনকে বিটিএমসির চেয়ারম্যান, ড. কামাল আব্দুল নাসের চৌধুরীকে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, মোহাম্মদ শফিকুল আজমকে সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং জহুরুল আলমকে আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ডিডি/এমএইচবি/০০২৮ ঘ.