সিরাজগঞ্জ, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলনবিলের একটি অংশে সরিষা ক্ষেতে ল্যাদা পোকার আক্রমণ দেখা দিয়েছে। তা পাশের ধানক্ষেতেও বিস্তৃত হচ্ছে। ফলে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কৃষকরা।
কৃষকরা জানিয়েছেন, সরিষা তোলার সময় হয়ে এসেছে। তাই পোকার আক্রমণে সরিষার খুব একটা ক্ষতি হবে না। তবে ধান ক্ষেতে তা ছড়িয়ে পড়াটাই উদ্বেগের বিষয়।
উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের বিনোদপুর গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম, শামছুল আলম, আবুল হোসেন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অধিকাংশ জমির সরিষা পেকে গেছে এবং আগামী ২/৪ দিনের মধ্যে তা তোলা হবে। তাই ক্ষতি তেমন হবে না। কিন্তু ধান ক্ষেতে এখন বোরোর চারা। এসময় পোকার আক্রমণ হলে উৎপাদন ব্যাহত হবে।
কৃষকরা জানান, মেটে রঙের ওই পোকাগুলো এক থেকে দেড় ইঞ্চি লম্বা।
তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা সোলায়মান হোসেন বলেন, "বন্যার কারণে মাটি থেকে এসব ক্ষতিকর পোকার জন্ম। পূর্ণবয়ষ্ক না হওয়া পর্যন্ত এদের সনাক্ত করা খুবই কষ্টকর। তবে আকার-আকৃতি দেখে 'স-ফ্লাই' বা 'বল-ওয়ার্ম' বলা যেতে পারে।"
সরিষা ক্ষেত থেকে ধান ক্ষেতে যাতে পোকা না ছড়ায় সে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান। পোকা ধ্বংস করতে কীটনাশক প্রয়োগ করা হচ্ছে।
সিরাজগঞ্জ কৃষি স
bdnews24