২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকদের লাঠিপেটা, রাস্তা অবরোধ

বেতন-ভাতা ও বকেয়া পাওনার দাবি এবং 'বিনা নোটিশে' ছাঁটাই বন্ধের দাবিতে রাজধানীর মিরপুরে একটি পোশাক শিল্প কারখানার আন্দোলনরত শ্রমিকদের মঙ্গলবার সকালে আবারো লাঠিপেটা করেছে পুলিশ। শ্রমিকদের বিক্ষোভের ফলে মিরপুর ১০ নম্বর গোলচক্কর থেকে কচুক্ষেত পর্যন্ত রাস্তা বন্ধ রয়েছে। ফলে আশেপাশের রাস্তায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2008, 05:19 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন-ভাতা ও বকেয়া পাওনার দাবি এবং 'বিনা নোটিশে' ছাঁটাই বন্ধের দাবিতে রাজধানীর মিরপুরে একটি পোশাক শিল্প কারখানার আন্দোলনরত শ্রমিকদের মঙ্গলবার সকালে আবারো লাঠিপেটা করেছে পুলিশ। শ্রমিকদের বিক্ষোভের ফলে মিরপুর ১০ নম্বর গোলচক্কর থেকে কচুক্ষেত পর্যন্ত রাস্তা বন্ধ রয়েছে। ফলে আশেপাশের রাস্তায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। সকাল ৯টার দিকে পুলিশ স্টাফ কোয়ার্টারের সামনে থেকে ১০ নম্বর পর্যন্ত মূল সড়ক অবরোধ করে শ্রমিকরা নানা দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে। এ সময় পুলিশ তাদের অবরোধ প্রত্যাহার করার আহ্বান জানায়। তবে সে আহ্বানে শ্রমিকরা সাড়া না দেওয়ায় লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। তবে ওই এলাকার মূলসড়ক এখনও দৃশ্যত গার্মেন্টস শ্রমিকদেরই দখলে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন জানান, মঙ্গলবার একই এলাকার কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ দেখাচ্ছে। তবে কয়েকটি গার্মেন্টসের শ্রমিক এতে অংশ নেয়নি। এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এবিএম গার্মেন্টসের আলামিন নামের এক শ্রমিক আয়রন বিভাগে কাজ করেন পরিচয় দিয়ে অভিযোগ করেন, সোমবার গভীর রাতে শ্রমিক নেতা শওকতকে র‌্যাব ধরে নি