২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীর ইউএমসি পাটকলে আগুন

নরসিংদীতে রাষ্ট্রায়াত্ত পাট কল ইউএমসি জুট মিলে সোমবার আগুন লেগেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন চার শ্রমিক। পাট কলের ব্যবস্থাপক শফিকুল হক (উৎপাদন) শফিকুল হাই জানান, বেলা ১২টা ৫০ মিনিটে মিলের মেঘনা ইউনিটের বেসিন বিভাগে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2008, 01:35 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

নরসিংদী, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে রাষ্ট্রায়াত্ত পাট কল ইউএমসি জুট মিলে সোমবার আগুন লেগেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন চার শ্রমিক। পাট কলের ব্যবস্থাপক শফিকুল হক (উৎপাদন) শফিকুল হাই জানান, বেলা ১২টা ৫০ মিনিটে মিলের মেঘনা ইউনিটের বেসিন বিভাগে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে গিয়ে চার শ্রমিক আহত হন বলে পাট কল কর্মকর্তা জানান। হানিফ (৩৫), রওশন আলী (৫২), আলম (৪২) ও সাদ্দামকে (১৮) হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দমকল বাহিনীর চারটি ইউনিট গিয়ে বিকাল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও সন্ধ্যা পর্যন্তও ধোঁয়া উঠছিল। আগুনে পাট কলের তিনটি ইউনিটের একটিতেই ক্ষয়ক্ষতি হয়েছে বলে শফিকুল হক জানান। মেঘনা ইউনিটের যন্ত্রপাতিসহ বিপুল পরিমাণ পাট আগুনে পুড়ে যায় বলে তিনি জানান। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২৭ ঘ.