২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুন নেভাতে যাওয়ার পথে গাড়ি উল্টে দমকলকর্মী নিহত

পটুয়াখালীতে আগুন নেভাতে যাওয়ার পথে গাড়ি উল্টে দমকল বাহিনীর এক কর্মী নিহত হয়েছেন। এতে আরও ১০ দমকলকর্মীসহ চার পথচারী ও এক রিকশাচালকও আহত হন। শনিবার বিকালে জেলা শহরের পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে ওই দুর্ঘটনা ঘটে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2008, 01:01 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

পটুয়াখালী, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীতে আগুন নেভাতে যাওয়ার পথে গাড়ি উল্টে দমকল বাহিনীর এক কর্মী নিহত হয়েছেন। এতে আরও ১০ দমকলকর্মীসহ চার পথচারী ও এক রিকশাচালকও আহত হন। শনিবার বিকালে জেলা শহরের পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে ওই দুর্ঘটনা ঘটে। দমকল বাহিনীর লিডার হায়দার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পায়রাকুঞ্জ ফেরিঘাট এলাকায় একটি অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে অগ্নি নির্বাপক ইউনিটের দুটি গাড়ি বিকালে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। দ্রুতগতিতে যাওয়ার পথে পানি উন্নয়ন বোর্ডের সামনে একটি বাইসাইকেলকে সাইড দিতে গিয়ে একটি গাড়ি রাস্তার মধ্যেই উল্টে যায়। দুর্ঘটনায় আহত দমকলকর্মী মো. আল মামুন (৩৭), মোহাইমিনুল (৩৩), সেকান্দার আলী (৪৫), সাইফুল (৩০), আসলাম খান (৩২), অমল চন্দ্র (৪৫), মিজানুর রহমান (৩৪), শামসুল হক (৪০), হায়দার আলী (৪২), ফিরোজ মিয়া (৩৪) ও ইব্রাহিম খলিল (৩৫) এবং পথচারী টিটু (২২) ও রিকশাচালক জলিলুর রহমানকে (৩৭) পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত অমল চন্দ্রকে বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে হায়দার আলী জানান। এছাড়া ফিরোজ মিয়া ও ইব্রাহিম খলিলকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাকি তিন পথচারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৪৮ ঘ.