২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়েরবাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাজধানীর রায়েরবাজার নিমতলা বস্তিতে শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষনিকভাবে আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি। দমকল বাহিনী সদর দপ্তরের কর্মকর্তা কাজী সুফিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডোবার ওপর বাঁশ দিয়ে গড়ে তোলা নিমতলা বস্তিতে সন্ধ্যা সাতটার দিকে আগুন লাগে। সাতটা পাঁচ মিনিটে খবর পাওয়ার সঙ্গে লালবাগ, পলাশী এবং মোহাম্মদপুর থেকে ছয়টি গাড়ি এবং পরে সদর দপ্তর থেকে আরো তিনটি গাড়িসহ মোট ১২ টি গাড়ি পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2008, 02:40 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রায়েরবাজার নিমতলা বস্তিতে শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষনিকভাবে আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি। দমকল বাহিনী সদর দপ্তরের কর্মকর্তা কাজী সুফিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডোবার ওপর বাঁশ দিয়ে গড়ে তোলা নিমতলা বস্তিতে সন্ধ্যা সাতটার দিকে আগুন লাগে। সাতটা পাঁচ মিনিটে খবর পাওয়ার সঙ্গে লালবাগ, পলাশী এবং মোহাম্মদপুর থেকে ছয়টি গাড়ি এবং পরে সদর দপ্তর থেকে আরো তিনটি গাড়িসহ মোট ১২ টি গাড়ি পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে রাত সোয়া আটটায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক গোলাম মূর্তুজা অন্তু জানান, সেখানে এখন পর্যন্ত দমকল বাহিনীর মাত্র একটি গাড়ি আগুন নেভানোর কাজে অংশ নিয়েছে। আরে কয়েকটি গাড়ি এলেও সরু রাস্তার কারণে তা ভেতরে ঢুকতে পারছে না। বস্তির বাসিন্দারা তাদের মালামাল নিয়ে আতংকে ছোটাছুটি করছে। এছাড়া আশেপাশের পাকা ভবনগুলোতেও আগুন ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। ভবনের বাসিন্দারা দেয়ালে পানি ছিটিয়ে আগুনের আঁচ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন। বস্তির বাসিন্দা রাহেলা বেগম আগুন লাগার পর শুধুমাত্র একটি সেলাই মেশিন নিয়ে ঘর থেকে বের হয়ে এসেছেন। তিনি জানান, তার ছোট মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মজিদ মিয়া ও শুকুর মিয়া নামে অপর দুই বাসিন্দাও তাদের পরিবারের সদস্যদের খুঁজে পাচ্ছিলেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএমএ/জিএনএ/১০৩৪ ঘ.