২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনার সুজানগরে পাঁচ বাড়িতে ডাকাতি

সুজানগরের সাগরকান্দি ইউনিয়নের চরমুকুরিয়া গ্রামে বৃহস্পতিবার রাতে পাঁচটি বাড়িতে ডাকাতি হয়েছে। তারা প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করেছে বলে জানান সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2008, 02:01 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

পাবনা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুজানগরের সাগরকান্দি ইউনিয়নের চরমুকুরিয়া গ্রামে বৃহস্পতিবার রাতে পাঁচটি বাড়িতে ডাকাতি হয়েছে। তারা প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করেছে বলে জানান সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। এদের মধ্যে তিনজন হলেন- মালেক মেম্বার (৪০), মেহেরুন্নেছা (২৮) ও শুকুর আলী (৩৬)। অপর দুই জনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের সুজানগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম মামলার বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে ৩০/৩৫ জনের হাফপ্যান্ট পরা মুখোশধারী সশস্ত্র ডাকাত সাগরকান্দির ইউনিয়নের চরমুকুরিয়া গ্রামের মালেক মেম্বার, দারোগ আলী, শুকুর উদ্দিন, আব্দুল গফুর ও আব্দুর রউফের বাড়িতে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মাল নিয়ে যায়। এ ব্যাপারে সুজানগর থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৫৫ ঘ.