ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর ডেমরা এলাকায় বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় হাসান (১৪) নামের এক কিশোর নিহত ও একজন আহত হয়েছে।
নিহত হাসান (১৪) বাসের হেলপার হিসেবে কাজ করতো। আহত ব্যক্তির নাম বিল্লাল। তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক আবদুল আহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১টার দিকে হাসান ও বিল্লাল পুরাতন ডেমরা রোডের কাঠের পুল এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হাসানের মৃত্যু হয়।
হাসানের লাশ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে স্থানীয় থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/জেকে/১৭২৭ ঘ.
bdnews24