২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ত্রাণসামগ্রী চুরির অভিযোগে গ্রাম পুলিশ সদস্য গ্রেপ্তার

বাগেরহাটের মোড়েলগঞ্জে ত্রাণের মালামাল চুরির অভিযোগে আব্দুর রহমান হাওলাদার (৫৫) নামে এক গ্রাম পুলিশ সদস্যকে বৃহষ্পতিবার সন্ধ্যায় গ্রপ্তার করেছে সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2008, 11:08 AM

Updated : 26 Aug 2022, 01:11 PM

বাগেরহাট, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোড়েলগঞ্জে ত্রাণের মালামাল চুরির অভিযোগে আব্দুর রহমান হাওলাদার (৫৫) নামে এক গ্রাম পুলিশ সদস্যকে বৃহষ্পতিবার সন্ধ্যায় গ্রপ্তার করেছে সেনাবাহিনী। গ্রাম পুলিশ সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে সিডরের ত্রাণের ৫০০ কেজি চাল, তেল, ডাল, খাবার স্যালাইন, তাঁবু, বিশুদ্ধ পানির বোতল, ফ্যামিলি কিডস ও বিস্কুট সামগ্রী উদ্ধার করা হয়। সেনাবাহিনী রাতেই রহমানকে পুলিশে সোপর্দ করে। মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোড়েলগঞ্জ উপজেলার ১০ নং হোগলাবুনিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য আব্দুর রহমান হাওলাদারের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা বৃহষ্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ত্রাণসামগ্রী উদ্ধার করে। হোগলাবুনিয়া ইউনিয়নের ত্রাণ গুদামের দায়িত্বে থাকার সময় রহমান এসব মালামাল চুরি করে বলে সেনাবাহিনীর কাছে স্বীকার করেছেন তিনি। এ ঘটনায় মোড়েলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিশির কুমার বৈরাগী চুরির অভিযোগে আব্দুর রহমান হাওলাদারের বিরুদ্ধে একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/১৬৫৯ ঘ.