সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমান বৃহস্পতিবার জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে তিনি মুক্তি পেয়ে হাসপাতাল ত্যাগ করেন। কারা উপ-মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাইকোর্টের জামিনের কাগজ হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সাবেরা আমানকে মুক্তি দেওয়া হয়েছে।