২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরের সিংড়ায় আশা কার্যালয়ে ডাকাতি চেষ্টা

সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নে বেসরকারি সংস্থা আশা'র কার্যালয়ে বুধবার রাতে ডাকাতির চেষ্টা ব্যর্থ করে দিয়েছে স্থানীয় জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2008, 05:48 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

নাটোর, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নে বেসরকারি সংস্থা আশা'র কার্যালয়ে বুধবার রাতে ডাকাতির চেষ্টা ব্যর্থ করে দিয়েছে স্থানীয় জনতা। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার রহমান গাজ্জালী জানান, রাত আটটার দিকে ১০/১২ জন সশস্ত্র ডাকাত কাটিয়ান গ্রামে আশা কার্যালয়ে ঢোকার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাতরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩১৪ ঘ.