ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--উপ-সচিব পর্যায়ের চার কর্মকর্তার পদে বুধবার রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় পৃথক পৃথক প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়েছে।
খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-সচিব) মো. শামসুদ্দোহাকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) সচিব, চট্টগ্রাম ওয়াসার সদস্য (উপ-সচিব) দিলওয়ার বখতকে বাংলাদেশ চা বোর্ড, চট্টগ্রামের সচিব, ফেনী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) খায়রুল আলমকে চট্টগ্রাম ওয়াসার সদস্য এবং চট্টগ্রাম চা বোর্ডের সচিব মোহাম্মদ রশিদুল হাসানকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২১৩২ঘ.
bdnews24