২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে তিস্তার চর থেকে যুবকের লাশ উদ্ধার

নীলফামারীর জলঢাকা উপজেলার তিস্তানদীর চর থেকে পুলিশ এক যুবকের লাশ উদ্ধার করেছে। নিহতের নাম সাইয়াকুল ইসলাম (২৫)। তিনি উপজেলার গোলমুণ্ডা এলাকার হলদিবাড়ী এলাকার সোলেমান আলীর ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2008, 11:12 AM

Updated : 26 Aug 2022, 01:10 PM

নীলফামারী, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর জলঢাকা উপজেলার তিস্তানদীর চর থেকে পুলিশ এক যুবকের লাশ উদ্ধার করেছে। নিহতের নাম সাইয়াকুল ইসলাম (২৫)। তিনি উপজেলার গোলমুণ্ডা এলাকার হলদিবাড়ী এলাকার সোলেমান আলীর ছেলে। তাকে হত্যার পর লাশ চরে ফেলে রাখা হয় বলে জানিয়েছেন জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই শাহ। তিনি স্থানীয়দের অভিযোগের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাইয়াকুল ইসলামের সঙ্গে হলদিবাড়ী মাঝাপাড়ার জামিয়ার রহমানের মেয়ে নিলুফা বেগমের প্রেমের সম্পর্ক ছিল এবং চার বছর আগে তারা বিয়ে করেন। এর পর থেকে সাইয়াকুল ইসলামের সঙ্গে জামিয়ার রহমানের বিরোধ চলে আসছিল। এর জের ধরে তাকে সোমবার রাতে নেকবক্ত চরে নিয়ে হত্যা করা হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই জানান, মঙ্গলবার তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৪০ ঘ.