ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জমি দখল, হত্যার হুমকি ও চাঁদাবাজির অভিযোগে করা তিনটি মামলা থেকে যমুনা গ্র"পের চেয়ারম্যান নূরুল ইসলাম বাবুলকে অব্যাহতি দানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ উচ্চতর আদালতে রিভিশন আবেদন করেছে। নিু আদালত বাবুলকে মামলা তিনটি থেকে অব্যাহতি দেওয়ার তিন মাস পর দায়রা জজ আদালতে এই আবেদন করা হল।
সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মহানগর পাবলিক প্রসিকিউটর এহসানুল হক সমাজী রিভিশন আবেদনটি জানান। বিচারক মো. আজিজুল হক আগামি ২৪ জানুয়ারি এ ব্যাপারে শুনানির জন্য দিন ধার্য করেছেন।
গত ৯ মে গুলশান থানার একটি ও খিলক্ষেত থানায় ২১ মে করা দুটি মামলা থেকে নূরুল ইসলাম বাবুল, তার স্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম ও ছেলে শামীম ইসলামকে গত বছরের ৯ অক্টোবর অব্যাহতি দেন তৎকালীন মহানগর হাকিম এস এম মঈনুদ্দীন আহম্মেদ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএইচবি/২১০৮ ঘ.
bdnews24