২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাটকো মামলায় তদন্ত প্রতিবেদন দেওয়ার নতুন তারিখ ৭ ফেব্র"য়ারি

গ্যাটকো দুর্নীতি মামলায় তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আগামী ৭ ফেব্র"য়ারি নতুন তারিখ ধার্য করেছে আদালত। সোমবার এই প্রতিবেদন দেওয়ার তারিখ নির্ধারিত ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2008, 01:59 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্যাটকো দুর্নীতি মামলায় তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আগামী ৭ ফেব্র"য়ারি নতুন তারিখ ধার্য করেছে আদালত। সোমবার এই প্রতিবেদন দেওয়ার তারিখ নির্ধারিত ছিল। সোমবার দুপুরে ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী এই নতুন তারিখ নির্ধারণ করেন। সেইসঙ্গে মামলার আসামি খালেদা জিয়ার সঙ্গে দেখা করার ব্যাপারে তার তিন আইনজীবীকে অনুমতি দেন তিনি। খালেদার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা গত তিন মাস ধরে এ মামলার বিষয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চাইলেও এতদিন অনুমতি পাওয়া যায়নি। দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী গত বছরের ২ সেপ্টেম্বর তেজগাঁ থানায় গ্যাটকো দুর্নীতি মামলা দায়ের করেন। এতে খালেদা জিয়া, তার ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনকে আসামি করা হয়। আসামিরা পরস্পর যোগসাজশে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং এর কাজ অনভিজ্ঞ ও অদক্ষ গ্লোবাল অ্যাগ্রোট্রেড প্রাইভেট কোম্পানি লিমিটেডকে (গ্যাটকো) পাইয়ে দিয়ে সরকারের প্রায় ১ হাজার কোটি টাকার ক্ষতি করেছে বলে এজাহারে উল্লেখ করা হয়। এ অভিযোগে গত ৩ সেপ্টেম্বর খালেদা জিয়া ও কোকোকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এমএ/১৯৫৩ঘ.