সিলেট, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষা সৈনিক দেওয়ান আহমদ কবির চৌধুরী সোমবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। তিনি হৃদরোগে ভুগছিলেন।
দেওয়ান আহমদ কবির চৌধুরী ১৯৩১ সালে সিলেটে জন্মগ্রহণ করেন। তার বাবা দেওয়ান আব্দুর রহিম চৌধুরী ছিলেন সিলেটের সরকারি কৌসুলি। মা জুবেদা রহিম চৌধুরীও ভাষা আন্দোলনে অংশ নেন।
১৯৫২ সালের ২১ ফেব্র"য়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভে অংশ নেন কবির চৌধুরী। প্রথম দিকেই যেসব ছাত্র ১৪৪ ধারা ভঙ্গ করেন কবির চৌধুরী তাদের একজন। সে সময় তিনি পুলিশের লাঠিপেটায় আহত হয়েছিলেন।
গত শনিবার বিকেলে সিলেটের বাসায় অসুস্থ হয়ে পড়ার পর রোববার কবির চৌধুরীকে ঢাকা অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত্যুর সময় তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/এমএ/১৯০৬ঘ.
bdnews24