২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট ও বগুড়ায় অস্ত্র ও গুলিসহ দুজন আটক

সিলেট ও বগুড়ায় শনিবার অস্ত্র ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিলেট প্রতিনিধি জানান, র‌্যাব সদস্যরা শনিবার অস্ত্র, গুলি ও ছিনতাইকাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ মানিক মিয়া (৩৪) নামে একজনকে আটক করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2008, 04:07 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট ও বগুড়ায় শনিবার অস্ত্র ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিলেট প্রতিনিধি জানান, র‌্যাব সদস্যরা শনিবার অস্ত্র, গুলি ও ছিনতাইকাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ মানিক মিয়া (৩৪) নামে একজনকে আটক করে। র‌্যাব- ৯ এর মিডিয়া অফিসার ক্যাপ্টেন আলআমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুরে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ফটক থেকে মানিক মিয়াকে আটক করা হয়। তার কাছে একটি দেশি পাইপগান ও তিনটি কার্তুজ পাওয়া গেছে। অভিযানে ছিনতাই কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও আটক করা হয়েছে। মানিকের বিরুদ্ধে মামলা করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি। বগুড়া প্রতিনিধি জানান, শহরের গোয়ালগাড়ী এলাকা থেকে শনিবার দুপুরে মোকছেদ আলী (৫২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার সহকারী উপপরিদর্শক করম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় কমিউনিটি পুলিশ মোকছেদ আলীকে ধরে পুলিশে দেয়। তার দেহ তল্লাশি করে এসএমজির ছয়টি, চাইনিজ রাইফেলের একটি ও থ্রি নট থ্রি রাইফেলের পাঁচটি গুলি পাওয়া গেছে। মোকছেদের বাড়ি শহরের চক সূত্রাপুর এলাকায়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২১৫০ ঘ.