ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা কেন্দ্রীয় কারাগারে শনিবার বিকেলে তারেক রহমানের সঙ্গে তার স্বজনরা দেখা করেছেন।
কেন্দ্রীয় কারাগারের সুপারিনটেনডেন্ট গোলাম হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারেকের স্ত্রী জোবায়দা রহমান, স্ত্রীর বড় বোন শাহীনা খান, তারেকের চাচা (জিয়াউর রহমানের চাচাতো ভাই) ফয়জুল আক্তার ও চাচী শাশুড়ি তাহেরা রহমান শনিবার বিকেলে কারাগারে আসেন। তারা বিকেল সোয়া ৪টা থেকে ৫টা পর্যন্ত তারেক রহমানের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা বলেছেন।"
গোলাম হায়দার জানান, এছাড়া মওদুদ আহমেদ, আমানউল্লাহ আমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকের সঙ্গেও শনিবার কারাগারে স্বজনরা দেখা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এমএআর/এসএনডি/এসকে/২১০৯ঘ.
bdnews24