২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাক চাপায় মুক্তিযোদ্ধা নিহত

নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় রাস্তা পার হওয়ার সময় শনিবার দুপুরে ট্রাক চাপায় আবুল হাশেম (৫০) নামে একজন মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2008, 01:36 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

চট্টগ্রাম, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় রাস্তা পার হওয়ার সময় শনিবার দুপুরে ট্রাক চাপায় আবুল হাশেম (৫০) নামে একজন মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। পুলিশ ও মেডিকেল সুত্রে জানা যায়, বায়েজিদ থানার সামনে রাস্তা পার হওয়ার সময় দুপুর আড়াইটার দিকে একটি দ্রুতগামী ট্রাকের চাপায় আবুল হাশেম আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা জানান তিনি মারা গেছেন। আবুল হাশেমের বাবার নাম নবী নেওয়াজ। তাঁর বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা উপজেলায়। বায়েজিদ থানার দায়িত্বরত উপ পরিদর্শক আনোয়ার হোসেন তার স্বজনদের বরাত দিয়ে জানান, আবুল হাশেম একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৯২৫ ঘ.