২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি 'অধিকারের'

জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি করেছে মানবাধিকার সংগঠন 'অধিকার'। একইসঙ্গে মানবাধিকার সমুন্নত রাখতে স্বাধীন পরিবেশ তৈরির আহ্বানও জানায় সংগঠনটি। তারা অভিযোগ করে, জরুরি অবস্থার কারণে মানুষের মৌলিক অধিকার হরণ হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2008, 11:21 AM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি করেছে মানবাধিকার সংগঠন 'অধিকার'। একইসঙ্গে মানবাধিকার সমুন্নত রাখতে স্বাধীন পরিবেশ তৈরির আহ্বানও জানায় সংগঠনটি। তারা অভিযোগ করে, জরুরি অবস্থার কারণে মানুষের মৌলিক অধিকার হরণ হচ্ছে। গত এক বছরের বার্ষিক প্রতিবেদনের আনুষ্ঠানিক প্রকাশ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব দাবি তুলে ধরেন। প্রতিবেদনে বলা হয়, গত এক বছরে দেশে শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে প্রাণ হারিয়েছে ১৮৪ জনের মতো মানুষ। সে বছর হাজতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতন ছিল একটি আলোচিত বিষয়। প্রতিবেদনে আরো বলা হয়, ২০০৭ সালে শুধু কথিত 'ক্রসফায়ার', 'বন্দুকযুদ্ধ', 'এনকাউন্টারে' নিহত হয়েছে ১৩০ জন। এরমধ্যে র‌্যাবের হাতে ৯৪ জন, ৬৪ জন পুলিশের এবং সাত জন করে নিহত হয় যৌথবাহিনী ও সেনাবাহিনীর হাতে। এ ছাড়া তিনজন নিহত হয় নৌ বাহিনীর হাতে। গত বছর ৩৫ জন সাংবাদিক কর্তব্যরত অবস্থায় আহত হয়েছে; গ্রেপ্তার হন ১৩ জন। প্রতিবেদনে গত আগস্ট মাসে কারফিউ চলার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সাংবাদিকদের নাজেহালের বিষয়টি বিশেষভাবে উঠে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেআর/এএল/এমএ/১৭১৩ঘ.