২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে চার বাস ডাকাত গ্রেপ্তার

গোপালগঞ্জে শুক্রবার ভোরে বাস ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, রসুল (২০), রফিক (২২) মিরাজ (৩০) ও মিন্টু (২২)। এদের বাড়ি বাগেরহাট ও নড়াইল জেলায় বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2008, 07:30 AM

Updated : 26 Aug 2022, 01:09 PM

গোপালগঞ্জ, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে শুক্রবার ভোরে বাস ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, রসুল (২০), রফিক (২২) মিরাজ (৩০) ও মিন্টু (২২)। এদের বাড়ি বাগেরহাট ও নড়াইল জেলায় বলে পুলিশ জানিয়েছে। গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মাহমুদুর রহমান জানান, ঢাকা ছেড়ে আসা সুন্দরবন পরিবহনের একটি নৈশকোচ গোপালগঞ্জ সদর উপজেলার চামটা এলাকায় পৌঁছলে যাত্রীবেশী আট ডাকাত লুটপাট শুরু করে। যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইলসহ মূল্যবান মালামাল নিয়ে বাস থামিয়ে পালিয়ে যাওয়ার সময় টহল পুলিশ ধাওয়া করে চার ডাকাতকে আটক করে বলে এসপি জানান। তবে অপর ডাকাতরা পালিয়ে যায়। ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে। ডাকাতদের কাছ থেকে ডাকাতির বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা মাহমুদুর রহমান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৩১৬ ঘ.