কুষ্টিয়া, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামে যৌতুক চেয়ে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার খবর পাওয়া করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার গভীর রাতে এ ঘটনার পর পুলিশ স্বামী রাকিবুল ইসলাম ও তার মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফিলিপনগর গ্রামের রাকিবুল ইসলাম (৪০) দেড় বছর আগে ফেরুজান নেছাকে (২৫) বিয়ে করেন। বিয়ের পর থেকেই তিনি স্ত্রীর কাছে যৌতুক হিসেবে টাকা চেয়ে আসছেন। টাকা না পেয়ে বুধবার রাত সাড়ে তিনটার দিকে নিজের শোবার ঘরে তিনি স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন।
ফেরুজান নেছার দেড় মাস বয়সের একটি ছেলে রয়েছে।
বৃহস্পতিবার দৌলতপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় এবং রাকিবুল ও তার মা আকলিমা খাতুনকে (৬০) গ্রেপ্তার করে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১০ ঘ.
bdnews24