ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক বিচারপতি কে এম সোবহানকে বৃহস্পতিবার বিকেলে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে শ্রদ্ধা জানানোর জন্য সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত মরহুমের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়।
মরহুমের বাসার কাছে মালিবাগ শাহী মসজিদে শুক্রবার জুম্মার পর তার কুলখানি অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। একইদিন সাড়ে তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক শোকসভা হবে।
গত সোমবার সন্ধ্যায় পার্কে হাঁটতে গিয়ে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা বিচারপতি কে এম সোবহানকে মৃত ঘোষণা করেন। এরপর মরহুমের লাশ বারডেমের হিমঘরে রাখা হয়।
এদিকে, সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিচারপতি কে এম সোবহানের কফিন কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। এখানে কফিনে আওয়ামী লীগের আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, আবুল আল মাল মুহিত,এম এ মালেক, ডাক্তার দীপুমনি, সাহারা খাতুন, আসাদুজ্জামান নূর, সিপিবি'র মনজুরুল আহসান খান, মুজাহিদুল ইসলাম সেলিম, রুহিন হোসেন প্রিন্স, জাসদের হাসানুল হক ইনু, মাইনুদ্দিন খান বাদল, শিরিন আখতার, নূরুল আম্বিয়া, অধ্যাপক কবীর চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, গোলাম কুদ্দুস, সেক্টরস কমান্ডার ফোরামের অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল একে খন্দকার, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ, গণতান্ত্রিক পার্টির সভাপতি নূরুল ইসলাম, ঘাতক দালাল নির্মূল কমিটির ফেরদৌসী প্রিয়ভাষিনী, পেশাজীবী সংগঠনের অধ্যাপক হোসেন মনসুর, আ আ ম স আরেফিন সিদ্দিক, নূর আহমেদ বকুল,প্রজন্ম-'৭১ এর জাহিদ হোসেন প্রমুখ পুস্তবক অর্পণ করেন।
এরপর দুপুরে বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বিচারপতি মো. রুহুল আমিনসহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, তত্তা
bdnews24