ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালের দাম ক্রমাগত বেড়ে যাওয়াকে 'দুর্যোগ' হিসেবে নিয়ে সংশ্লিষ্ট সকলকে এ দুর্যোগ মোকাবেলা করার পরিকল্পনা প্রনয়ন ও উদ্যোগ নিতে বলেছেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ। (সংশোধিত)
বৃহস্পতিবার সেনাবাহিনীর সদর দপ্তরে সিডর আক্রান্তদের জন্য সাধারণ জনগনের ত্রান গ্রহণের সময় তিনি বলেন,"আমরা যদি এটাকে (চালের দাম বেড়ে যাওয়াকে) দুর্যোগ হিসেবে ধরি এবং সবাই একত্রে কাজ করি তাহলে এ দুর্যোগ কাটিয়ে ওঠা সম্ভব।" অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখারও তাগিদ দেন তিনি।
চালের চড়া দামের কথা উল্লেখ করে সেনাপ্রধান আরো বলেন, "এ নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। এ বিষয়ে আমি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি।"
গত কিছুদিনে দেশে আকস্মিকভাবে চালের দাম অনেক বেড়ে গেছে। বাজারে প্রয়োজনানুযায়ী চালের সরবরাহ নেই। তবে স
bdnews24