২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি আবদুল খালিক আর নেই

বিচারপতি আবদুল খালিক আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হওয়ার দু'দিন পর বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান। ৮৭ বছর বয়সী বিচারপতি খালিক হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। বেলা ১২ টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। বিচারপতি এম এ খালিক বিচারপতি সাহাবুদ্দিন আহমেদের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন । (জীবনীসহ বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2008, 06:47 AM

Updated : 26 Aug 2022, 01:08 PM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিচারপতি আবদুল খালিক আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হওয়ার দু'দিন পর বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান। (জীবনীসহ বিস্তারিত) ৮৭ বছর বয়সী বিচারপতি খালিক হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। বেলা ১২ টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। বিচারপতি এম এ খালিক বিচারপতি সাহাবুদ্দিন আহমেদের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন । বৃহস্পতিবার জামাতা সাবেক রাষ্ট্রদূত এ এইচ মাহমুদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''মঙ্গলবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর পর অবস্থার অবনতি হয় এবং তিনি কোমাতে চলে যান।'' বেলা পৌনে ৪টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ প্রথম জানাজা এবং এরপর বনানী মসজিদে আরেক দফা জানাজার পর তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজায় স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, প্রধান বিচারপতি মো. রুহুল আমিন শরীক হন। বিচারপতি আবদুল খালিক ১৯২১ সালে নীলফামারীর ডোমার উপজেলার সোনারাই গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি হাইকোর্টের রেজিস্ট্রার ছাড়াও জেলা দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি সুপ্রিম কোর্টের অতিরিক্ত জজ হিসেবে নিয়োগ পান। ১৯৮৩ সালে হাইকোর্টের বিচারক পদ থেকে অবসর নেন বিচারপতি খালিক । খালিক কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৪৭ সালে তদানীন্তন পূর্ব পাকিস্তান সিভিল সার্ভিসে (বিচার বিভাগ) যোগ দেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উর্র্ধ্বতন কর্মকর্তা হিসেবে হিসেবে কাজ করেছেন। এম এ খালিক ১৯৫৬-৬৬ সাল পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। বিচারপতি খালিক প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল, সাংবাদিক-কর্মচারিদের ওয়েজ বোর্ড রোয়েদাদ কমিটি এবং শিশু হাসপাতাল ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন। তিনি দুই মেয়ে রেখে গেছেন। বড় মেয়ে শাহীন সুলতানা এবং ছোট মেয়ে মনোয়ারা সুলতানা। শাহীন সুলতানা সাবেক রাষ্ট্রদূত এ এইচ মাহমুদ আলীর স্ত্রী। মনোয়ারা সুলতানা যুক্তরাষ্ট্রের ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন। তার স্বামী ড.সাহাবুদ্দিন আহমেদ একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এসকে/১৩৪৪ঘ.