২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ব্যাপক রদবদল

প্রশাসনের একজন সচিবসহ বিভিন্ন পর্যায়ে বুধবার ব্যাপক রদবদল করা হয়েছে। বদলি ও পদায়নকৃতদের মধ্যে একজন সচিব, একজন অতিরিক্ত সচিব, দু'জন যুগ্ম-সচিব, ৩৫ জন উপ-সচিব এবং দু'জন সিনিয়র সহকারী সচিব রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2008, 01:38 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

ঢাকা, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের একজন সচিবসহ বিভিন্ন পর্যায়ে বুধবার ব্যাপক রদবদল করা হয়েছে। বদলি ও পদায়নকৃতদের মধ্যে একজন সচিব, একজন অতিরিক্ত সচিব, দু'জন যুগ্ম-সচিব, ৩৫ জন উপ-সচিব এবং দু'জন সিনিয়র সহকারী সচিব রয়েছেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব শেখ খুরশীদ আলমকে বদলী করে স্থানীয় সরকার বিভাগের সচিব নিয়োগ করা হয়েছে। গত ৩০ ডিসেম্বর স্থানীয় সরকার সচিব সফররাজ হোসেন অবসর প্রস্তুতিমূলক ছুটিতে গেলে ওই পদটি শূন্য হয়। তবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে কাউকে পদায়ন করা হয়নি। সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) ইলিয়াস আহমেদকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নিয়োগ করা হয়েছে। এর আগে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আইয়ুব মিয়াকে খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ করা হলে ওই পদটি শূন্য হয়। সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্ম-সচিব একেএম মানজুরুল হককে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিব আবদুর রউফ চৌধুরীকে বনশিল্প উন্নয়ন সংস্থার (বিএফআইডিসি) পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। উপ-সচিবদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সফিকুল ইসলামকে কৃষি মন্ত্রণালয়ে, সংস্থাপন মন্ত্রণালয়ের কায়কোবাদ হোসেনকে স্থানীয় সরকার বিভাগে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উম্মুল হাছনাকে সংস্থাপন মন্ত্রণালয়ে, বাণিজ্য মন্ত্রণালয়ের মাহবুবা মশকুরকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এবং জাতীয় সংসদ সচিবালয়ের এসএম রেজওয়ান হোসেনকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলিী করা হয়েছে। উপ-সচিব ও উপ-সচিব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতিউর রহমান খানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে, ট্যারিফ কমিশনের উপ-প্রধান রেবা রানী সাহাকে তথ্য মন্ত্রণালয়ে, তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ফয়েজ উল্লাহ ভূঁইয়াকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, কৃষি মন্ত্রণালয়ের ড. মেহেরুন্নেসা জামানকে অর্থ বিভাগে, জাতীয় সংসদ সচিবালয়ের মওদুদ একেএম কাইয়ুম চৌধুরীকে অর্থ বিভাগে, পরিকল্পনা বিভাগের রাশিদা সিদ্দিকাকে সংসদ সচিবালয়ে, ভূমি আপিল বোর্ডের সচিব শ্যামাপদ দে-কে পরিকল্পনা বিভাগে, স্থানীয় সরকার বিভাগের পরিচালক পূণ্যব্রত চৌধুরীকে সংসদ সচিবালয়ে এবং পেটেন্ট ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তরের উপ-নিয়ন্ত্রক আবদুর রউফকে বদলি করে পরিকল্পনা বিভাগের উপ-সচিব নিয়োগ করা হয়েছে। অর্থ বিভাগের উপ-সচিব তালেবুর রেজা মো. মোসতাকুল হককে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পরিচালক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পরিচালক নাজমা বেগমকে ট্যারিফ কমিশনের উপ-প্রধান, অর্থ বিভাগে বদলীর আদেশাধীন উপ-সচিব মোহাম্মদ আব্দুল কাদেরকে ভূমি আপিল বোর্ডের সচিব এবং ক্রীড়া পরিদপ্তরের পরিচালক আবুল হাসেমকে স্থানীয় সরকার বিভাগের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। রাজউকে সংযুক্ত ওএসডি উপ-সচিব মাহমুদুল হককে এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক, সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব মিজানুর রহমান ও ওএসডি উপ-সচিব এমএ মান্নান হাওলাদারকে শিল্পকলা একাডেমীর পরিচালক এবং ওএসডি উপ-সচিব আবদুস সালাম মিয়াকে পেটেন্ট ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তরের উপ-নিবন্ধক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। এছাড়া আইএমইডি'র পরিচালক বিকাশ কিশোর দাসকে শিল্পকলা একাডেমীর পরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর উপ-পরিচালক আবদুর রবকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং এনজিও ব্যুরোর পরিচালক ওএন সিদ্দিকা খানমকে আইএমইডি'র পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। এদিকে পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সৈয়দ মোহাম্মদ হাশিমকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ওই পদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক কাজী মোহাম্মদ শফিউল আলমকে প্রেষণে নিয়োগ করা হয়েছে। ওএসডি উপ-সচিব মোহাম্মদ ইউসুফকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের পরিচালক হিসেবে পদায়ন ও পরিকল্পনা বিভাগের উপ-সচিব আসাদুজ্জামানকে ক্রীড়া পরিদপ্তরের পরিচালক নিয়োগ করা হয়েছে। বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) সচিব সামসুল আলম ভূঁঞাকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক শহীদুল হককে বিএফআইডিসি'র সচিব, ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক বায়তুল আমিন ভূঁঞাকে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) উপ-পরিচালক এবং বিআরটিএ'র উপ-পরিচালক আলী ইউসুফ মোহাম্মদ সুলতান নূরকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক নিয়োগ করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব আমিনুল ইসলাম খানকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এনএসসির পরিচালক মুহাম্মদ আকবর হুসাইনকে একই দপ্তরের সচিব নিয়োগ করা হয়েছে। এছাড়া ওএসডি উপ-সচিব নূরুল আলম খানকে সংযুক্ত করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে । বদলিকৃত জ্যেষ্ঠ সহকারি সচিব পর্যায়ে দুই কর্মকর্তার মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক শফিকুর রহমানকে প্রথম কোর্ট অব সেটেলমেন্ট-এর নিবন্ধক এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ময়মনসিংহ শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসেনকে সমবায় ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৯২১ঘ.