২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোলাবাজারে চাল বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার

মূল্যবৃদ্ধির লাগাম টেনে ধরতে খোলা বাজারে চাল বিক্রিসহ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে সরকার। বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ে খাদ্য, পরিকল্পনা ও পর্যালোচনা কমিটির এক সভায় এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2008, 12:09 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মূল্যবৃদ্ধির লাগাম টেনে ধরতে খোলা বাজারে চাল বিক্রিসহ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে সরকার। বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ে খাদ্য, পরিকল্পনা ও পর্যালোচনা কমিটির এক সভায় এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের পরিকল্পিত এ পদক্ষেপের আওতায় ভর্তুকি দিয়ে বিডিআরের মাধ্যমে খোলাবাজারে চাল বিক্রি করা হবে। পাঁচ হাজার টন চাল খুলনার বিভিন্ন কারখানার শ্রমিকদের মধ্যে বিতরণেরও সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৈঠক শেষে খাদ্য উপদেষ্টা তপন চৌধুরী বলেন, "মানুষ কষ্টে আছে, আমরা তাদের জন্য কিছু একটা করতে চাই।" তপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম ও স্থানীয় সরকার (এলজিআরডি) উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। বিডিআর ১৫ হাজার টন চাল প্রতি কেজি ২৪ টাকা দরে কিনে ২৫ টাকায় বিক্রি করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআর/এএল/এসকে/১৮০২ঘ.