২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারীতে আগুনে চারটি ঘর ছাই

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ লাঙ্গল মোড় এলাকায় বুধবার ভোররাতে আগুনে চারটি বসত ঘর পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2008, 11:13 AM

Updated : 26 Aug 2022, 01:08 PM

চট্টগ্রাম, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ লাঙ্গল মোড় এলাকায় বুধবার ভোররাতে আগুনে চারটি বসত ঘর পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। আগ্রাবাদে দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মী ফজলুল কাদের জানান, রাত সাড়ে ৩টার দিকে লাঙ্গল মোড় এলাকার হাশেম মাঝির বাড়িতে রান্নার চুলা থেকে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়লে আশপাশের চারটি আধা পাকা বসত ঘর পুড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর একটি গাড়ি গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফজলুল কাদের জানান। আগুনে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এমআই/১৭০৫ ঘ.