পঞ্চগড়, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড় জেলা শহরে মঙ্গলবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছে।
নিহত কাজল (৩২) শহরের হক মোটরসের মালিক।
ধাক্কামারা এলাকায় একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেল আরোহী কাজল মারা যান বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জমির উদ্দিন।
তিনি বলেন, দ্রুতগামী একটি ট্রাকের চাপায় কাজল ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যবসা প্রতিষ্ঠান থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে কাজল দুর্ঘটনায় পড়েন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
কাজল ছিলেন শহরের রৌশনাবাগ এলাকার আব্দুল হকের একমাত্র ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩৪ ঘ.
bdnews24