২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মনির্ভরশীল করা গেলে ইউনিয়ন পরিষদ শক্তিশালী হবে: আলোচনাসভার অভিমত

আত্মনির্ভরশীল করা গেলেই ইউনিয়ন পরিষদ শক্তিশালী হবে বলে অভিমত দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে ডেমোক্রেসি ওয়াচ আয়োজিত 'সেবা প্রদানে ইউনিয়ন পরিষদের ভূমিকা : জনগণের প্রত্যাশা ও বর্তমান প্রেক্ষাপট' শীর্ষক আলোচনা সভায় বক্তারা স্বাধীন স্থানীয় সরকার কমিশন গঠন করে ইউনিয়ন পরিষদ পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2007, 01:45 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আত্মনির্ভরশীল করা গেলেই ইউনিয়ন পরিষদ শক্তিশালী হবে বলে অভিমত দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে ডেমোক্রেসি ওয়াচ আয়োজিত 'সেবা প্রদানে ইউনিয়ন পরিষদের ভূমিকা : জনগণের প্রত্যাশা ও বর্তমান প্রেক্ষাপট' শীর্ষক আলোচনা সভায় বক্তারা স্বাধীন স্থানীয় সরকার কমিশন গঠন করে ইউনিয়ন পরিষদ পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনাসভায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মাহবুবুল আলম বলেন, "ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করতে হলে পরিষদকে স্বনির্ভর হতে হবে। পরিষদের স্থায়ী কমিটিগুলোকে শক্তিশালী করে আয়ের ক্ষেত্র বাড়াতে হবে যাতে ইউপি নিজেদের বাজেট নিজেরাই প্রণয়ন করতে পারে। সভায় মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান ড. তৈয়েবুর রহমান। অনুষ্ঠানে আতাউস সামাদ, ড. সালাহ উদ্দিন, এম আমিসুজ্জামান, ড. আমিরুল ইসলাম চৌধুরী, অধ্যাপক মোহাব্বত খান, তাহরুন্নেসা আব্দুল্লাহ, ড. তোফায়েল আহমেদ ও তালেয়া রেহমান বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদগুলোকে স্বাধীন ও আমলাতন্ত্রমুক্ত করে একে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে একে গড়ে তোলার তাগিদ দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৯৩৭ঘ.