ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)----নবম দিনের মতো বার্মায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। কিন্তু যুক্তরাজ্য কেন ওই দেশটির সরকারি নাম 'মিয়ানমার' বলছে না? এই নিয়ে বিবিসির একটি বিশ্লেষণ তুলে ধরা হলো।
বিশ্ব মিডিয়ার নজর এখন রেঙ্গুনের ওপর, সেখানে রাজপথ ক্রমশ উত্তেজিত হয়ে উঠছে। কিন্তু ওই দেশকে কি নামে ডাকা হবে তা নিয়ে বিভিন্ন মিডিয়া ও জাতির মধ্যে মতভেদ রয়েছে।
১৯৮৮ সালে কয়েক হাজার মানুষকে হত্যার পর ১৯৮৯ সালে শাসক সামরিক জান্তা বার্মার নাম পরিবর্তন করে মিয়ানমার করে। রাজধানী রেঙ্গুনের নাম পরিবর্তন করে করা হয় ইয়াঙ্গুন। এছাড়া যে শহরগুলো জাতিগতভাবে বার্মিজ নয়, সেগুলোর নামকরণ করা হয় ইংরেজীতে।
জাতিসংঘ এবং ফ্রান্স ও জাপানের মতো দেশগুলো এই পরিবর্তনকে স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য মেনে নেয়নি।
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, "বার্মার গণতান্ত্রিক আন্দোলন তার 'বার্মা' নাম পরিবর্তন করা থেকে এসেছিল। কারণ অনির্বাচিত মিলিটারি জান্তাদের দেওয়া নতুন নাম তারা গ্রহণ করেনি। আন্তর্জাতিকভাবে দেশটিকে দুই নামেই স্বীকৃতি দেওয়া হচ্ছে।"
সাধারণভাবে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) দেশটিকে বার্মা নামেই ডাকার করার পক্ষে। কারণ তাদের বেশিরভাগ দর্শক শ্রোতা মিয়ানমারের চেয়ে বার্মা নাম শুনতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করে বলে বিবিসি ওয়েবসাইট বলা হচ্ছে।
বার্মা অথবা মিয়ানমার নামকরণের মধ্যে রাজনৈতিক ইঙ্গিত রয়েছে।
দুটো শব্দই একই অর্থ প্রকাশ করে এবং একটি অন্যের পরিপূরক। উনবিংশ শতাব্দীতে 'বার্মাহ' লেখা হতো।
"এদুটো শব্দই দীর্ঘদিন ধরে 'বার্মা' হিসেবে ব্যবহৃত হয়েছে," বলছেন গুস্তাফ হাউটম্যান, যিনি বার্মিজ রাজনীতি নিয়ে লেখালেখি করছেন।
তিনি বলছেন, "বার্মা ব্যবহৃত হয় দৈনন্দিন শব্দ হিসেবে। মিয়ানমার ব্যবহৃত হয় সাহিত্যে, এটি অনুষ্ঠান এবং সরকারি কাজেও ব্যবহার করা হয়। বার্মার লোকজন লেখা এবং প্রকাশনার কাজে 'মিয়ানমার' ব্যবহার করে, তবে মৌখিকভাবে তারা 'বার্মা' বলে।"
নামের পরিবর্তন 'সেন্সরশীপ' আরোপ বলেও মন্তব্য করেন গুস্তাফ।
ওয়েস্টার্ন ইংল্যান্ড বিশ্বদ্যিালয়ের ভাষাতাত্ত্বিক রিচার্ড কোটস বলছেন, "ঔপনিবেশিক অতীত ভাঙার জন্য জান্তা নাম পরিবর্তন করেছে।"
তিনি বলেন, "ওইখানকার বিরোধী গোষ্ঠীরা এই নাম গ্রহণ করেনি। তারা পুরনো ঔপনিবেশিক নাম গ্রহণ করার পক্ষে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরবি/জিএনএ/১২৫০ ঘ.
bdnews24