২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গাড়ির চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি বাসস্ট্যান্ডের কাছে বৃহস্পতিবার গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তার পরিচয় পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2007, 06:16 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

সাভার, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি বাসস্ট্যান্ডের কাছে বৃহস্পতিবার গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তার পরিচয় পাওয়া যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। সাভার থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসএনডি/১২১৭ ঘ.