২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের টিঅ্যান্ডটি মামলার সাক্ষ্যগ্রহণ মঙ্গলবারও শুরু হয়নি

এইচ এম এরশাদের বিরুদ্ধে ৮৯টি উপজেলায় ডিজিটাল টেলিফোন লাইন স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলায় সাক্ষী না আসায় মঙ্গলবারও সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি। ২০০৩ সালের ৭ মে বহুল আলোচিত এ মামলায় সাবেক রাষ্ট্রপতি এরশাদসহ পাঁচ জনের বিরুদ্ধে ঢাকার বিশেষ বিভাগীয় জজ আদালতে অভিযোগ গঠন হয়। এরপর চার বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এক জন সাক্ষীর সাক্ষ্যও নেওয়া যায়নি। সাক্ষ্যগ্রহণের ধার্য দিন মঙ্গলবার সকাল ১০টায় এরশাদ আদালতে হাজির হন। বিচারক মালিক আবদুল্লাহ আল আমিন আসামী ২৫ অক্টোবর সাক্ষ্য গ্রহণের দিন পুনরায় ধার্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 09:00 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এইচ এম এরশাদের বিরুদ্ধে ৮৯টি উপজেলায় ডিজিটাল টেলিফোন লাইন স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলায় সাক্ষী না আসায় মঙ্গলবারও সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি। ২০০৩ সালের ৭ মে বহুল আলোচিত এ মামলায় সাবেক রাষ্ট্রপতি এরশাদসহ পাঁচ জনের বিরুদ্ধে ঢাকার বিশেষ বিভাগীয় জজ আদালতে অভিযোগ গঠন হয়। এরপর চার বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এক জন সাক্ষীর সাক্ষ্যও নেওয়া যায়নি। সাক্ষ্যগ্রহণের ধার্য দিন মঙ্গলবার সকাল ১০টায় এরশাদ আদালতে হাজির হন। বিচারক মালিক আবদুল্লাহ আল আমিন আসামী ২৫ অক্টোবর সাক্ষ্য গ্রহণের দিন পুনরায় ধার্য করেন। এরশাদ ও তার সরকারের টেলিযোগাযোগমন্ত্রী কাজী ফিরোজ রশিদসহ ছয় জনের বিরুদ্ধে দুর্নীতির এ মামলা ১৯৯২ সালের ৫ সেপ্টেম্বর তেজগাঁও থানায় দায়ের করেছিলেন তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো কর্মকর্তা উপেন্দ্র চন্দ্র দাস। মামলার অপর আসামিরা হলেন, টিঅ্যান্ডটি বোর্ডের সাবেক চেয়ারম্যান যিনি বর্তমানে মৃত মাকসুদ আলী খান, একই সংস্থার সাবেক উপ-মহা ব্যবস্থাপক (ডিজিএম) সামসুল ইসলাম (পলাতক), সাবেক ব্যবস্থাপক আনোয়ারুল কাদের ও এক্সপো ট্রেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মালিক মজিদ চৌধুরী। ২০০৩ সালে মামলার অভিযোগ গঠনের সময় কাজী ফিরোজ রশিদকে অব্যাহতি দেওয়া হয়। মামলার বিবরণে জানা যায়, ফিনল্যান্ডের ঋণের আওতায় বাংলাদেশের ৮৯টি উপজেলায় ডিজিটাল টেলিফোন লাইন স্থাপনে সিদ্ধান্ত হলেও তৎকালীন বহিঃসম্পদ বিভাগের সচিব ও পরিকল্পনামন্ত্রীর মতামত অগ্রাহ্য করে এরশাদ সাবেক রাষ্ট্রপতি হিসাবে ক্ষমতার অপব্যবহার করে ফরাসি ঋণ ও অনুদানের আওতায় কার্যাদেশ দিয়ে দেশের ওপর ২৮ কোটি ৬২ লাখ ৬৭ হাজার ৩১১ টাকা ঋণ এবং ৭১ লাখ ৫৬ হাজার ৬৮২ টাকা সুদের বোঝা চাপিয়ে দিয়ে অভিযুক্তরা নিজেরা লাভবান হন। ১৯৯৫ সালের ৩১ জুলাই মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৪৫৬ ঘ.