২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বাসচাপায় শ্রমিক নিহত, অবরোধ-ভাংচুর

বাসচাপায় এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে রূপগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। এ কারণে দুই ঘণ্টা ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। বিক্ষুব্ধ শ্রমিকরা বেশ কয়েকটি গাড়িও ভাংচুর করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 07:46 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাসচাপায় এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে রূপগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। এ কারণে দুই ঘণ্টা ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। বিক্ষুব্ধ শ্রমিকরা বেশ কয়েকটি গাড়িও ভাংচুর করে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ করীম জানান, সকাল ৭টার দিকে নিউ ঢাকা এলাকায় আড়াইহাজার থেকে ঢাকাগামী মেঘালয় পরিবহনের একটি বাসের চাপায় ওই এলাকার জয়া গার্মেন্টসের শ্রমিক জানু বেগম (৪০) নিহত এবং আরও দুজন আহত হয়। এর পরপরই বিভিন্ন গার্মেন্টেসের শ্রমিকরা রাস্তায় নেমে আসে। স্থানীয়রা জানায়, শ্রমিকরা লাঠিসোঁটা নিয়ে রাস্তা অবরোধ করে এবং মেঘালয় পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এক পর্যায়ে বেশ কয়েকটি গাড়িও ভাংচুর করে তারা। শ্রমিকদের অবরোধের কারণে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল। ওই সময় ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে র‌্যাব ও অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সকাল সাড়ে ৯টার পর গাড়ি চলাচল স্বাভাবিক হয় বলে মাসুদ করিম জানান। তিনি দুপুরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত রয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪১ ঘ.