২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকে হাজিরা: ৬ মন্ত্রীর কাছে বিশেষ ডাকে চিঠি যাচ্ছে

খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তৎকালীন ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সদস্য সাবেক জোট সরকারের ৬ মন্ত্রীকে মঙ্গলবার সকাল ১১ টায় দুদকে হাজিরা দিতে হবে। দুর্নীতি দমন কমিশনের একাধিক কর্মকর্তা জানান, মন্ত্রীসভা কমিটি গ্যাটকোর প্রস্তাব প্রথমবার নাকচ করলেও পরে কোনো প্রশ্ন উত্থাপন ছাড়াই অনুমোদন দেওয়ার বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করতে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সাবেক সদস্যদের ডাকা হচ্ছে। দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবারই বিশেষ বার্তা প্রেরকের মাধ্যমে সাবেক মন্ত্রীদের কাছে চিঠি পৌঁছে যাবে। সোমবার সকালে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া ও কৃষি মন্ত্রী এম কে আনোয়ারের সঙ্গে বিডিনিউজের পক্ষ থেকে এ ব্যাপারে জানতে চাইলে তারা তখনো চিঠি পাননি বলে জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 06:57 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তৎকালীন ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সদস্য সাবেক জোট সরকারের ৬ মন্ত্রীকে মঙ্গলবার সকাল ১১ টায় দুদকে হাজিরা দিতে হবে। দুর্নীতি দমন কমিশনের একাধিক কর্মকর্তা জানান, মন্ত্রীসভা কমিটি গ্যাটকোর প্রস্তাব প্রথমবার নাকচ করলেও পরে কোনো প্রশ্ন উত্থাপন ছাড়াই অনুমোদন দেওয়ার বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করতে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সাবেক সদস্যদের ডাকা হচ্ছে। দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবারই বিশেষ বার্তা প্রেরকের মাধ্যমে সাবেক মন্ত্রীদের কাছে চিঠি পৌঁছে যাবে। সোমবার সকালে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া ও কৃষি মন্ত্রী এম কে আনোয়ারের সঙ্গে বিডিনিউজের পক্ষ থেকে এ ব্যাপারে জানতে চাইলে তারা তখনো চিঠি পাননি বলে জানিয়েছেন। সাবেক সংসদের চিফ হুইপ বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন দুর্নীতি দমন কমিশনের মন্ত্রীদের তলব করার বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করে সোমবার দুপুরে বলেন,''সেখানে গিয়ে মন্ত্রীরা কী বলেন, তাদের উদ্দেশ্যটা দেখি। এর পর কথা বলব।'' সোমবার দুপুরে রাজধানীর উত্তর যাত্রাবাড়িতে ত্রান বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। খোন্দকার দেলোয়ার এসময় আরও বলেন, "চেয়ারপার্সন দলীয় নেতা-কর্মীদের বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন।" তিনি বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ আছে বলেও জানান। কমিশনের সচিব সচিব মো. মোখলেস উর রহমান রোববার সাংবাদিকদের বলেন, "তৎকালীন ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (পারচেজ কমিটি) ছয়জনের কাছে নোটিশ পাঠানো হয়েছে। ২৫ সেপ্টেম্বর সকাল ১১টায় তারা দুদকে আসবেন।" তখনকার ক্রয় সংক্রান্ত ম