২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টস শ্রমিক বিক্ষোভের ঘটনায় দুই মামলা

রাজধানীর তেজগাঁয় ঈদবোনাস ও ইফতারিভাতার দাবিতে নাসা গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় গুলশান ও তেজগাঁ শিল্পাঞ্চল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় পাঁচজন সহ অজ্ঞাত তিনশতাধিক জনকে আসামী করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2007, 08:10 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর তেজগাঁয় ঈদবোনাস ও ইফতারিভাতার দাবিতে নাসা গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় গুলশান ও তেজগাঁ শিল্পাঞ্চল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় পাঁচজন সহ অজ্ঞাত তিনশতাধিক জনকে আসামী করা হয়েছে। গুলশান থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক শহীদুল্লাহ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গুলশান থানার সহকারী উপপরিদর্শক ফারুক আজম বাদী হয়ে দায়ের করা মামলায় মো. মোর্শেদ, মো. ফারুকসহ অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দাঙ্গা-হাঙ্গামা, মারপিট ও অনধিকার প্রবেশের অভিযোগ আনা হয়। শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক মেজবাহুর রহমান জানান, তেজগাঁওয়ের হামীম গ্র"পের প্রশাসনিক কর্মকর্তা রফিকুল হাসান বাদী হয়ে নূর, আকাশ ও শফিকুল ইসলামসহ 'কিছু সংখ্যক'কে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলায় সম্পদের ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/ এমএসবি/০১৫৭ ঘ.