ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আটককৃত ব্যবসায়ীদের মুক্তির জন্য সরকারের কাছে আবেদন করবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
শনিবার এফবিসিসিআই দপ্তরে সংগঠনের সভাপতি মীর নাসির হোসেনের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এফবিসিসিআই এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সভায় সংগঠনের সাবেক দু'জন সভাপতি ও বর্তমান দু'জন পরিচালকসহ সুনির্দিষ্ট কোনও অভিযোগ নেই এমন ব্যবসায়ীদের মুক্তির জন্য সরকারের কাছে আবেদন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃত এসব ব্যবসায়ীরা মুক্তি পেলে অনেক লোকের কর্মসংস্থান সংরক্ষিত হবে। যেসব প্রতিষ্ঠানের মালিক আটক বা পলাতক তাদের প্রতিষ্ঠানে প্রচুর লোক কর্মরত রয়েছে। এসব প্রতিষ্ঠান দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে এতে উল্লেখ করা হয়।।
এ প্রতিষ্ঠানগুলো সচল রাখার জন্য বাংলাদেশ ব্যাংক যে পদক্ষেপ নিয়েছে এফবিসিসিআই এর নেতারা তাকে স্বাগত জানান। তবে এক্ষেত্রে এখনও কোনও নীতিমালা তৈরি না হওয়ায় আইনগত জটিলতা থাকায় এফবিসিসিআই নেতারা এর আশু সমাধান প্রত্যাশা করেন।
আটককৃত ব্যবসায়ীদের শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা যাতে ঈদের আগে তাদের পাওনা বেতন ভাতাদি বুঝে পান সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান তারা।
সভায় এফবিসিসিআই নেতারা বলেন, স
bdnews24