২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় নদীতে ডুবে এক শিশুর মৃত্যু, নিখোঁজ ২

খুলনার ভৈরব নদীতে গোসল করতে নেমে বৃহস্পতিবার একই পরিবারের তিন শিশু নিখোঁজ হয়। এদের মধ্যে একটি শিশুর লাশ উদ্ধার করা হলেও সন্ধ্যা পর্যন্ত বাকি দুজনের খোঁজ পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 01:15 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

খুলনা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুলনার ভৈরব নদীতে গোসল করতে নেমে বৃহস্পতিবার একই পরিবারের তিন শিশু নিখোঁজ হয়। এদের মধ্যে একটি শিশুর লাশ উদ্ধার করা হলেও সন্ধ্যা পর্যন্ত বাকি দুজনের খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে দিঘলিয়া উপজেলার মিল্কি দেয়াড়া গ্রামের পাশের ভৈরব নদীতে এ ঘটনা ঘটে। দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন আহমেদ জানান, মিল্কিদেয়াড়া গ্রামের দিলীপ হরিজনের মেয়ে পূজা (১১), নারায়ণ হরিজনের মেয়ে কাজল (৭) ও প্রতাপ হরিজনের মেয়ে মুক্তা (১৪) স্কুল ছুটির পর ভৈরব নদীতে গোসল করতে নামে। এরা তিনজন জ্যাঠাতো বোন। গোসলের সময় প্রবল স্রোতে তারা ভেসে যায়। পরে ডুবুরীরা ব্যাপক অনুসন্ধান চালিয়ে পূজার লাশ উদ্ধার করতে পারলেও কাজল ও মুক্তাকে সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৯১২ ঘ.